২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

ইসমাঈল আযহার
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ অপরাহ্ণ
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস’-এ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যগণও তার সঙ্গে উপস্থিত থাকবেন।

এরপর তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন