সারা দেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে সাদিক কায়েমের বিক্ষোভের ডাক

সারা দেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে সাদিক কায়েমের বিক্ষোভের ডাক

সারা দেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। 

আজ শুক্রবার রাত ২টার দিকে ফেসবুকে পোস্টের মাধ্যমে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন তিনি।

পোস্টে সাদিক কায়েম লেখেন, নরসিংদীসহ সারা দেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হবে। বিক্ষোভের স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ। 

কর্মসূচির সময় নির্ধারণ করা হয়েছে আজ বাদ জুমা (দুপুর ১টা ৩০ মিনিট)। এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন