ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন দেশের নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকগণ।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মাজার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন।
বগুড়া জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকির আজ রবিবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সকল জেলা পরিষদ প্রশাসক সম্মিলিতভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে স্থানীয় সরকারের উন্নয়ন পরিকল্পনা ও সংস্কারমূলক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। নবনিযুক্ত প্রশাসকদের এই সম্মিলিত কর্মসূচিটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ