৪৫ বছর পর জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক
বিশেষ প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অবসরপ্রাপ্ত) মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, দীর্ঘ সাড়ে চার দশক ধরে আত্মগোপনে থাকা এই আসামিকে বিশেষ অভিযানের মাধ্যমে আটক করতে সক্ষম হন গোয়েন্দারা। আটকের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল সেনাসদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যাকাণ্ডের পর সামরিক আদালতে যে বিচার হয়েছিল, তাতে মোজাফফর হোসেন দণ্ডপ্রাপ্ত হন। তবে দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
এআইএল/সকালবেলা