তরুণদের প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
তরুণদের প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

রবিবার (১৪ রবিবার) ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবর্তিত বাস্তবতায় বিজ্ঞান শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানমনস্ক সংস্কৃতি গড়ে তোলা জরুরি। তাঁর মতে, যে জাতি জ্ঞান ও গবেষণায় যত এগিয়ে, সে জাতি অর্থনীতি ও উন্নয়নের ক্ষেত্রেও তত অগ্রসর হয়।

তিনি আরও বলেন, আধুনিক বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। তাই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মনিরুজ্জামান।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ দুই গবেষককে সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য করুন