দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটসহ আশপাশের এলাকায় এই ঝড়ের প্রভাব পড়তে পারে।
দমকা হাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও আবহাওয়া অফিস সতর্ক করেছে।
জান্নাত সকালবেলা
|