ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই সময়ে দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো আভাস নেই। আজ সোমবার (১৮ ১৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এই সময়ে বাতাসের গতিবেগ সম্পর্কে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি বা ঝড়ের সময় এটি দমকা হাওয়া আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, আজ ঢাকার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ, যা কিছুটা ভ্যাপসা গরমের অনুভূতি তৈরি করতে পারে। এছাড়া আবহাওয়া অফিস আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জান্নাত/সকালবেলা