বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ
বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ সংক্রান্ত অনুমোদন ও প্রশাসনিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক ও বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম ইউনিটের কমিশন প্রসেস এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এ চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। এতে করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার আনুষ্ঠানিক পথ উন্মুক্ত হলো।

এআইএল/সকালবেলা