খুলনায় হুইপ বকুলের পক্ষে দুস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ

প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ণ
খুলনায় হুইপ বকুলের পক্ষে দুস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ

সরদার সাইদী হাসান বাবু, খুলনা ব্যুরো: খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রাকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে তিন শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় খুলনা সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এই মানবিক সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা ভুট্টার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বিশ্বাস এবং ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।

বক্তারা জানান, সরকারপ্রধান তারেক রহমানের নির্দেশনায় এবং হুইপ রাকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের পাশে বিএনপি নেতাকর্মীদের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন