বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত জাতীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী আলোচনা সভায় অংশ নেওয়ার আগে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করে শুভ উদ্বোধন জানান।

বৃক্ষরোপণকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে প্রধান অতিথির ভাষণে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা, দেশের গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই তৈরি এবং পরিবেশবান্ধব আধুনিক বাসস্থান নির্মাণের ওপর বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।