ড. আবদুল মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক:ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি।
আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকালে রাষ্ট্রপতি এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার সার্বিক বিষয়গুলো জানেন। পাশাপাশি তিনি ড. আবদুল মঈন খানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সকালবেলা / নুসরাত