হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে।
বুধবার রাতে শারীরিক অসুস্থতা বেড়ে গেলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এ সময় ডা. জাহিদ পরিবার, দলীয় নেতাকর্মী ও সরকারের পক্ষ থেকে মঈন খানের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এআইএল/সকালবেলা