দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বনেতারা অংশ নেন। এবারের আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশগ্রহণ করেন।
‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এতে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। এই সফর নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিভিন্ন দেশের সফল উন্নয়ন মডেলগুলো থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের জাতীয় সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
জান্নাত সকালবেলা
|