রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র্যালি না করার নির্দেশ
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর মাধ্যমে এই নির্দেশনা দলীয় নেতাকর্মীদের পৌঁছে দেওয়া হয়েছে। বিমানবন্দর ও সড়কপথে যেকোনো ধরনের জনসমাগম এড়িয়ে দলের শৃঙ্খলারক্ষায় নেতাকর্মীদের সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী আজ রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন মালয়েশিয়া সফর করেন এবং পরবর্তীতে চীনের দালিয়ান ও বেইজিংয়ে সরকারি কর্মসূচি পালন করেন। এই সফরগুলোতে চীনের সাথে দুই দেশের সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) ও দুটি চুক্তি সই হয়েছে। এছাড়া মালয়েশিয়া সফরের সময়ও তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
জান্নাত সকালবেলা
|