স্পোর্টস কার ও ইভি গাড়ির প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত একটি বিশেষ স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়িবিষয়ক প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত তাঁর কার্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রদর্শনীতে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়া প্রদর্শনীতে আসা কিছু গাড়ি প্রধানমন্ত্রী তার কার্যালয়ের ভেতরে নিজে চালিয়েও দেখেন।