কিশোরগঞ্জে বর্ণাঢ্য র্যালিতে নজরুল প্রতিযোগিতার উদ্বোধন
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোরগঞ্জে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, কিশোরগঞ্জের উদ্যোগে শহরজুড়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও জাতীয় জীবনে তাঁর অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এআইএল/সকালবেলা