দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম

প্রকাশ: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম

অনলাইন ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। তাঁর মূল কর্মপদের স্বত্ব অক্ষুণ্ণ রেখে এই পদায়ন করা হয়েছে।

গত বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম। আদেশ অনুযায়ী, অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে তাঁর বর্তমান কর্মস্থল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলি করে প্রেষণে দুদকের মহাপরিচালক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

ইতিমধ্যেই এই প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন