দেশের পথে মির্জা আব্বাস

প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ণ
দেশের পথে মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক: দীর্ঘ পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে বহনকারী ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পারিবারিক সূত্র জানায়, বাংলাদেশ সময় রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও রয়েছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখান থেকে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তিনি মালয়েশিয়া যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত হওয়া মির্জা আব্বাস বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন