কিশোরগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) জেলা শহরের প্রাণকেন্দ্র রথখলা নূর মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম এমপি, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রথখলা নূর মসজিদের খতিব মাওলানা শরফুদ্দিন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন