হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত ৬২৮
প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় জানানো হয়, এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে হামে নিশ্চিতভাবে এবং সাতজনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯২ জন এবং হামের উপসর্গে মৃত্যু ৫৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের হামে সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে।
একই সময়ে ১ হাজার ৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।