৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক:আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানান, এ বিষয়ে ইতিপূর্বে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে এটির শুভ উদ্বোধন করবেন।
ঐতিহাসিক ৫ আগস্টকে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে সরকারিভাবে উদযাপন করার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে ইশরাক হোসেন বলেন, "দিনটি সরকারের পক্ষ থেকে বিশেষ গুরুত্বের সঙ্গে একটি সরকারি দিবস হিসেবে উদযাপিত হবে। এই গুরুত্বপূর্ণ উপলক্ষকে কেন্দ্র করে আমাদের যাবতীয় প্রস্তুতি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে।"
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী আরও যোগ করেন, ওইদিন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের পরিবারের সদস্যদের সম্মানিত করার উদ্দেশ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত স্মৃতিসভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন ও স্বজনদের হাতে শ্রদ্ধা স্মারক তুলে দেবেন।