ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৭ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ওইদিন রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। সভায় প্রধানমন্ত্রী নিজে সভাপতিত্ব করেন।
ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সভায় হজযাত্রীদের সেবার বিষয়ে অত্যন্ত গুরুত্বারোপ করেছেন। আল্লাহর মেহমানদের যেন কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের পরিষ্কার বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন—হজযাত্রীদের ওপর কোনো প্রকার অন্যায় বা অবিচার কোনোভাবেই সহ্য করা হবে না।
হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নিজেই আগামী দু-একদিনের মধ্যে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে অবস্থানরত হাজিদের সুযোগ-সুবিধা তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন বলে মন্ত্রী জানান।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে হজ ফ্লাইটে কোনো জটিলতা সৃষ্টি হবে কি না—এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “হাজিরা আল্লাহর মেহমান। ইনশাআল্লাহ, তাদের পবিত্র সফর নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। কোনো বড় ধরনের জটিলতা হবে না বলে আমরা বিশ্বাস করি।”
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ