জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও কৃত্রিম (AI) নয়, আসল

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ
জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও কৃত্রিম (AI) নয়, আসল

অনলাইন ডেস্ক:সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এক নারীর সঙ্গে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে দেশের পরিচিত ফ্যাক্টচেক বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’। মঙ্গলবার (২১ জুলাই) নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়, বরং এটি পুরোপুরি আসল।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, জামায়াত মনোনীত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিওটিকে এআই প্রযুক্তি দিয়ে তৈরি বা কৃত্রিম দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বহু পোস্ট ও বক্তব্য প্রচার করা হচ্ছিল। তবে ভিডিওটির প্রতিটি ফ্রেম ও কনটেন্টের প্রযুক্তিগত উপাদান স্বতন্ত্রভাবে বিশ্লেষণ করে এতে দৃশ্যমান বা অডিও সংক্রান্ত কোনো অসামঞ্জস্য বা বিকৃতি পাওয়া যায়নি।

এর আগে ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে এটিকে ভুয়া এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ষড়যন্ত্রমূলক ভিডিও বলে দাবি করা হয়েছিল।

তবে রিউমর স্ক্যানারসহ বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিষ্ঠানের নিখুঁত অনুসন্ধানে ভিডিওটি আসল প্রমাণিত হওয়ার পর ঘটনাটি নতুন মোড় নেয়। পরবর্তীতে জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, ভিডিওতে দৃশ্যমান নারী এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

মন্তব্য করুন