রোজার পরই এইচএসসি পরীক্ষা, পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ
রোজার পরই এইচএসসি পরীক্ষা, পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: সব দিক বিবেচনা করেই আগামী পবিত্র রমজান মাসের পর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর পরবর্তী আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিতে মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষায় প্রয়োজনীয় শিক্ষক সংকট নিরসনসহ বিদ্যমান দুর্বলতাগুলো দূরীকরণে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি শিক্ষকদের বিশ্বমানের প্রশিক্ষণে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া দেশে কর্মরত চীনা প্রতিষ্ঠানগুলোতে দক্ষ জনবল সরবরাহের লক্ষ্যে শিক্ষায় তৃতীয় ভাষা হিসেবে ‘ম্যান্ডারিন’ বা চীনা ভাষাকে প্রাধান্য দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন