গোলাম রুহানী ও বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
গোলাম রুহানী ও বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
চাকরি থেকে বরখাস্ত হওয়া সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএমপির সাবেক সহকারী কমিশনার গোলাম রুহানী।

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক সহকারী কমিশনার মো. গোলাম রুহানী এবং সাবেক বিতর্কিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের ছয়জন উর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে সরকার।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক একাধিক প্রজ্ঞাপনে তাঁদের বরখাস্তের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

চাকরিচ্যুত হওয়া ছয় পুলিশ কর্মকর্তার তালিকা:

  • বিপ্লব কুমার সরকার: সাবেক যুগ্ম কমিশনার (বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত)।

  • মো. গোলাম রুহানী: সাবেক সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি (ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই)।

  • কাজী আশরাফুল আজীম: উপপুলিশ কমিশনার (বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত)।

  • মো. ইকবাল হোসাইন: পুলিশ সুপার (বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত)।

  • সুদীপ কুমার চক্রবর্তী: পুলিশ সুপার।

  • রাজন কুমার দাশ: অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে কক্সবাজার ৮ এপিবিএনের দায়িত্বে থাকা)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ ও জনস্বার্থে বরখাস্তের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন