জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ
অনলাইন ডেস্ক: দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কোনো সরকারি কর্মকর্তা হিসেবে গণ্য হবেন না। তবে তিনি নিজের পছন্দ অনুযায়ী যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত থেকে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তাঁর গবেষণার ক্ষেত্র ও বার্ষিক অগ্রগতি সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) অবহিত রাখার বাধ্যবাধকতা থাকবে।
নিয়োগের শর্তানুযায়ী, জাতীয় অধ্যাপক পদে দায়িত্ব পালনকালীন তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫ এর সর্বোচ্চ গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। তবে এ মেয়াদে তিনি অন্য কোনো লাভজনক বা বেতনভুক্ত পদে নিযুক্ত থাকতে পারবেন না।
এআইএল/সকালবেলা
|