নতুন পে-স্কেল প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন এই বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত পে-স্কেল অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। নতুন স্কেলে সর্বোচ্চ গ্রেড-১-এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের জন্য ২০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে।
মূল্যস্ফীতি সামাল দেওয়া এবং বাজেটের ওপর অতিরিক্ত চাপ কমাতে অর্থ মন্ত্রণালয়ের সুপারিশক্রমে নতুন এই পে-স্কেল দুই অর্থবছরে মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
এআইএল/সকালবেলা