১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক:দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই সতর্কতার কথা নিশ্চিত করেছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের মোট ১০টি জেলা তথা ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঝড় ও বৃষ্টির এই আশঙ্কার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীগুলোতে চলাচলকারী নৌযানগুলোর সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝোড়ো আবহাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী সব ধরণের ছোট নৌযান ও ট্রলারকে সাবধানে উপকূলের কাছাকাছি থেকে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।
জান্নাত সকালবেলা
|