বাঁধনের ওপর হামলাকারীদের ছাড় নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ
বাঁধনের ওপর হামলাকারীদের ছাড় নয়: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ঘটনা কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, ইতালির স্থানীয় আইন অনুযায়ী অপরাধীদের শাস্তির আওতায় আনতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ ধরনের সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই হামলার ঘটনা আওয়ামী লীগের ‘মাফিয়া সুলভ’ চরিত্রকে ফের নতুন করে স্পষ্ট করে তুলেছে।

উল্লেখ্য, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থানকালে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে একটি স্থানীয় পার্কে দুর্বৃত্তদের হামলার শিকার হন আজমেরী হক বাঁধন। সেখানে তাঁর ওপর শারীরিক নির্যাতনসহ ডিম ও পানি নিক্ষেপ করা হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন