ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবন্ধে শান্তি চুক্তির আলোচনায় চলমান অচলাবস্থার মধ্যেই মার্কিন অর্থ বিভাগ এই নিষেধাজ্ঞার ঘোষণা দিল। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, নিষেধাজ্ঞা আরোপ করা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানান্তর করা হয়েছে। এই অর্থ ইরানের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা হিসেবে ব্যবহৃত হয়েছে বলে তিনি দাবি করেন। আল-জাজিরা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আই.এ/সকালবেলা