প্লট দুর্নীতিতে হাসিনা, টিউলিপ ও ববিসহ ১৮ আসামির রায় ২ ফেব্রুয়ারি

প্লট দুর্নীতিতে হাসিনা, টিউলিপ ও ববিসহ ১৮ আসামির রায় ২ ফেব্রুয়ারি

প্লট দুর্নীতিতে হাসিনা, টিউলিপ ও ববিসহ ১৮ আসামির রায় ২ ফেব্রুয়ারি

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, বোন টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

রবিবার (১৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর হাফিজুর রহমান আসামিদের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন দাবি করেন। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের পক্ষে আইনজীবী যুক্তি তোলেন, দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি এবং তার খালাস দাবি করেন।

অপর আসামিরা হলেন—সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম, সাবেক সদস্য ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

গত বছরের জানুয়ারি মাসে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নিয়ে এসব মামলা দায়ের করা হয়। শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিক, রূপন্তী ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এসব মামলার আসামি ছিলেন।

এর মধ্যে শেখ হাসিনার তিন মামলার রায় ঘোষণা হয়ে মোট ২৬ বছরের কারাদণ্ড, জয় ও পুতুলের পাঁচ বছর, শেখ রেহানার সাত বছর এবং টিউলিপের দুই বছরের সাজা হয়েছে। ১৩ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর রোববার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ২ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন।

মন্তব্য করুন