ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান দাবি করে আবার জামায়াতে ইসলামী করেন—এটি দ্বিগুণ অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারেন না বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, এ বাংলায় শুধু বেলি-চামেলি আর জুঁই ফুল ফোটে না, রক্ত জবাও ফোটে। এ দেশে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। তিনি আরও বলেন, যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, ততদিন মুক্তিযোদ্ধারা জিতবে; রাজাকাররা কোনোদিন এই দেশে জয়লাভ করতে পারবে না।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ