ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজেস্ব প্রতিবেদক: দেশে কোনো বিদ্যুৎ ঘাটতি না থাকায় গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বুধবার (২৯ এপ্রিল) টানা দুই দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বার্তায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আশ্বাস দিয়েছিলেন যে, আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে। বিদ্যুৎ বিভাগের এই দাবি মন্ত্রীর সেই আশ্বাসেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানিয়েছিলেন যে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে জটিলতা তৈরি হওয়ায় চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছিল না। এই সংকট মোকাবিলায় গ্রাম ও শহরের লোডশেডিংয়ের মধ্যে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছিল।
এছাড়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জাতীয় সংসদে জানিয়েছিলেন যে, লোডশেডিংয়ের ক্ষেত্রে বৈষম্য দূর করতে ঢাকা শহরেও পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট করে লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের বর্তমান তথ্য অনুযায়ী, গত দুই দিনে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ