ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট পৌঁছানোর সময় পরির্বতন করল ইসি
আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট পাঠানোর সময়সীমা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। দফায় দফায় সময় পরিবর্তনের পর এবার ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পেপার পৌঁছালেই তা গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করবেন রিটার্নিং কর্মকর্তা। নির্ধারিত এই সময়সীমা অতিক্রম হলে ওই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না।
শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটারদের ব্যালট পাওয়ার পর দ্রুততম সময়ে ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিতে হবে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এর এক মিনিট দেরি হলেও সেই ভোট গণনায় নেওয়া হবে না।
এর আগে ডাকযোগে সম্ভাব্য বিলম্ব এবং আন্তর্জাতিক যাতায়াত ব্যবস্থার জটিলতা বিবেচনায় প্রবাসীদের জন্য ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পোস্ট করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবার ব্যালট পাঠানোর চূড়ান্ত সময় ভোটের দিন পর্যন্ত বাড়ানো হলো।
প্রবাসী ভোটারদের ব্যালট পাঠাতে ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধিত ভোটারদের ব্যালট সংগ্রহ করে ভোট দেওয়ার পর তা অবশ্যই নির্ধারিত হলুদ খামে ভরতে হবে। নির্ধারিত সময়ের পর পাঠানো ব্যালট সময়মতো না পৌঁছালে, তা গণনায় অন্তর্ভুক্ত না হওয়ার দায়ভার সংশ্লিষ্ট ভোটারের ওপরই বর্তাবে বলে জানিয়েছে ইসি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ