নতুন ৩ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন

নতুন ৩ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন

নতুন ৩ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন

গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ’ এবং কক্সবাজার জেলায় ‘মাতারবাড়ী’ নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এই অনুমোদন দেয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা।

সভায় অর্থ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের ছয়জন উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ ১৪ জন সচিব/সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

প্রধান অনুমোদিত প্রস্তাবগুলো হলো—

গাজীপুরে পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জে পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজারে মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা।

নরসিংদী জেলায় রায়পুরা ভেঙে নতুন একটি থানা।

অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুইটি প্রশাসনিক বিভাগ গঠন। (রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ ইতিমধ্যেই জারি হয়েছে)

‘স্বাস্থ্যসেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একত্র করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’, তবে ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

সাতক্ষীরা জেলা ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত।

ঠাকুরগাঁও জেলার ‘ভুল্লী’ থানার বানান সংশোধন করে ‘ভূল্লী’ করা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন