১২ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
১২ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক: দেশের ১২টি জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা দমকা বা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা করা জেলাগুলোর মধ্যে রয়েছে: রংপুর , দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী,  কুমিল্লা,  নোয়াখালী,  চট্টগ্রাম,  কক্সবাজার,  সিলেট,

নিরাপত্তার স্বার্থে নদীবন্দরের কার্যক্রম ও নৌযান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন