ইতিহাসে আজকের এই দিনের স্মরণীয় ঘটনা

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ণ
ইতিহাসে আজকের এই দিনের স্মরণীয় ঘটনা

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। প্রতিটি দিনই ইতিহাসে যোগ করে নতুন নতুন মাত্রা। আজ সোমবার, ১১ মে ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

৩৩০ : রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয় কনস্টান্টিনোপল। ১৮৫৭: সিপাহি বিদ্রোহে সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নেয়। ১৮৬৭: লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করে। ১৯৩৫: জার্মানির বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্রের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। ১৯৪৯: ইসরায়েল জাতিসংঘে যোগ দেয়। ১৯৭২: মেক্সিকো বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৯৭: দাবা খেলুড়ে কম্পিউটার ‘ডিপ ব্লু’ প্রথমবারের মতো বিশ্বজয়ী গ্যারি কাসপারভকে পরাজিত করে। ২০১৮: বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়।

জন্ম : ১৮৫৪: জ্যাক ব্ল্যাকহাম, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯০৪: সালভাদর দালি, জগৎবিখ্যাত স্পেনীয় চিত্রকর। ১৯১৮: রিচার্ড ফাইনম্যান, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। ১৯২১: অজিত চট্টোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি হাস্যকৌতুক অভিনেতা। ১৯৮৪: আন্দ্রেস ইনিয়েস্তা, বিশ্বকাপজয়ী স্পেনীয় ফুটবলার। ১৯৯২: থিবো কোর্তোয়া, বেলজিয়ামের তারকা গোলরক্ষক।

মৃত্যু : ১৯১৫: ভাই বালমুকুন্দ ও বসন্তকুমার বিশ্বাস, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের শহীদ বিপ্লবী। ১৯১৬: কার্ল শোয়ার্জশিল্ড, জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী। ১৯৮১: বব মার্লে, জামাইকান কিংবদন্তি রেগে শিল্পী ও গীতিকার। ২০০১: ডগলাস অ্যাডামস, বিখ্যাত ইংরেজ লেখক ও চিত্রনাট্যকার। ২০১৬: টনি কোজিয়ার, বার্বাডীয় প্রখ্যাত ক্রিকেট সাংবাদিক ও ধারাভাষ্যকার।

ইতিহাস আমাদের অতীতকে জানার সুযোগ দেয় এবং ভবিষ্যতের পথে চলতে অনুপ্রেরণা জোগায়।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন