শরীরে কোলেস্টেরল বাড়ছে কি না, খেয়াল রাখুন ৫ লক্ষণ
লাইফস্টাইল ডেস্ক: বর্তমানের ব্যস্ত জীবনে অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এবং শরীরচর্চার অভাবে উচ্চ কোলেস্টেরল একটি নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে। রক্তে কোলেস্টেরল বাড়লে ধমনীতে চর্বি জমে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। শরীর কিছু বিশেষ লক্ষণের মাধ্যমে এই বিপদের সংকেত দেয়।
যে ৫টি লক্ষণ দেখলে সতর্ক হবেন
পায়ে ব্যথা বা খিঁচুনি: হাঁটার সময় বা বিশ্রামের সময়ও যদি পায়ে ভারী ভাব অনুভূত হয় কিংবা হঠাৎ পেশিতে টান (ক্র্যাম্প) লাগে, তবে বুঝতে হবে ধমনীর রক্তপ্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। বুকে ব্যথা বা চাপ: ধমনীতে কোলেস্টেরল জমতে থাকলে বুকের মাঝামাঝি অংশে চাপ, জ্বালাপোড়া বা ব্যথা হতে পারে। এটি হৃদরোগের অন্যতম পূর্বাভাস। গলা, চোয়াল বা কাঁধে ব্যথা: শরীরের উপরের অংশে অস্বাভাবিক ব্যথা বা শক্ত ভাব উচ্চ কোলেস্টেরলের ইঙ্গিত। রক্ত চলাচল কমে গেলে পেশির ব্যথার মতো অনুভূত হলেও এটি অবহেলা করা ঠিক নয়। হাত-পায়ে অসাড়তা ও ঝিনঝিনি: রক্ত চলাচলে ব্যাঘাত ঘটলে হাত-পায়ে ঝিনঝিনি ধরা, অসাড়তা বা পা নীলচে হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। এ ছাড়া সিঁড়ি দিয়ে ওঠার সময় দ্রুত হাঁপিয়ে যাওয়াও একটি বড় সংকেত। চোখের চারপাশে হলুদ দাগ: চোখের পাতার ওপর বা চারপাশে হলদেটে স্তর বা দাগ তৈরি হওয়া শরীরে কোলেস্টেরল বিপদসীমা পার হওয়ার সরাসরি লক্ষণ।
বিশেষজ্ঞদের মতে, এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করানো জরুরি। জীবনযাত্রায় পরিবর্তন, নিয়মিত ব্যায়াম এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চললে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
জান্নাত/সকালবেলা
|