খালি পেটে যে ৫ খাবার খেলে তরতরিয়ে কমবে ওজন
ওজন কমানোর যাত্রায় সকালের শুরুটা হওয়া চাই জুতসই। শরীরচর্চার পাশাপাশি আমরা দিনের শুরুতে পেটে কী দিচ্ছি, তার ওপর নির্ভর করে আমাদের মেটাবলিজম বা হজম প্রক্রিয়ার গতি। ডায়েটেশিয়ানদের মতে, সকালে খালি পেটে বিশেষ কিছু খাবার গ্রহণ করলে কোনো ধরনের কঠোর পরিশ্রম বা জিম ছাড়াই শরীরের অতিরিক্ত মেদ ঝরানো সম্ভব।
চলুন জেনে নিই এমন ৫টি জাদুকরী খাবারের তালিকা যা ওজন নিয়ন্ত্রণে মহৌষধ হিসেবে কাজ করে
ওজন কমাতে গরম পানিতে লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে খাওয়ার চল বেশ পুরনো এবং কার্যকর। এটি শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে।খালি পেটে পেঁপে খাওয়া অন্ত্রের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এটি কেবল হজমশক্তিই বাড়ায় না, বরং শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকিও কমায়। সকালের নাস্তায় ডিম একটি আদর্শ খাবার। এটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে এবং সারাদিনের ক্যালোরি গ্রহণের পরিমাণ হ্রাস পায়।যারা পুষ্টি বজায় রেখে দ্রুত ওজন কমাতে চান, তাদের জন্য ওটস সেরা পছন্দ। এতে থাকা প্রচুর ফাইবার দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং শরীরে শক্তি যোগায়।আমন্ড বা কাঠবাদাম সারারাত ভিজিয়ে রেখে সকালে খেলে তা শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এতে থাকা ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড শরীরের অভ্যন্তরীণ পুষ্টি নিশ্চিত করে মেদ ঝরায়।
জান্নাত/সকালবেলা
|