সরিষা বেগুন তৈরির রেসিপি জেনে নিন

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ণ
সরিষা বেগুন তৈরির রেসিপি জেনে নিন

বেগুন দিয়ে খুব দ্রুত মজাদার সব পদ তৈরি করা যায়। এর মধ্যে সরিষা বেগুন যেমন সহজ, তেমনি স্বাদেও অতুলনীয়। বৃষ্টির দিনে গরম ভাত বা খিচুড়ির সঙ্গে এই পদটি চমৎকার জমে যায়। আবার অতিথি আপ্যায়নে পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করা যায় সুস্বাদু সরিষা বেগুন। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি 

বেগুন- ২ টি  সরিষা বাটা- ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি- ২-৩ টি  রসুন বাটা- আধা চা চামচ  কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ  হলুদের গুঁড়া- আধা চা চামচ  সরিষার তেল- পরিমাণমতো  লবণ- স্বাদমতো।

প্রথমে বেগুনগুলো পছন্দমতো মাপে কেটে তাতে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে নিন। প্যানে সরিষার তেল গরম করে বেগুনগুলো হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। এবার একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে তাতে সরিষা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, হলুদ গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন।

মসলা কষানো হয়ে গেলে ভাজা বেগুনগুলো দিয়ে দিন। সামান্য পানি যোগ করে অল্প আঁচে ঢেকে কিছুক্ষণ রান্না করুন। মাখামাখা হয়ে তেল উপরে উঠে এলে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু সরিষা বেগুন। এখন গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন