শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিল ককরোচ পার্টি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতজুড়ে পুলিশি সহিংসতার শিকার হওয়া সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতে এবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সংগঠনটি আগামীকাল শুক্রবারের এ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমজনতা ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।
এক্সের ওই বার্তায় আয়োজকদের নির্দেশ দিয়ে বলা হয়, প্রতিটি সমাবেশের সামনের অংশ থেকে যেন শিক্ষার্থীদের মূল দাবিগুলো স্পষ্টভাবে পাঠ করা হয়। একই সঙ্গে কর্মসূচির অনুমতি ও আনুসঙ্গিক বিষয়গুলো মসৃণ করতে বিভিন্ন ছাত্র সংগঠন এবং অন্য মিত্রদের নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, সিজেপির এই বিক্ষোভের ডাক এসেছে এমন এক উত্তাল সময়ে, যখন প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গন সরগরম। আগামী দিনের আন্দোলন ও রাজনৈতিক কৌশল ঠিক করতে এরই মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বাসভবনে বিরোধী জোটের শীর্ষ নেতারা এক জরুরি বৈঠকে অংশ নিয়েছেন।
এআইএল/সকালবেলা
|