মৃত্যু সংবাদ ও কুলখানির এক বছর পর জীবিত ফিরলেন হামাদা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ
মৃত্যু সংবাদ ও কুলখানির এক বছর পর জীবিত ফিরলেন হামাদা

অনলাইন ডেস্ক: 

ইসরায়েলি সামরিক হামলায় নিহত হয়েছেন ভেবে যার বিয়োগব্যথায় কান্নায় ভেঙে পড়েছিল পুরো পরিবার এবং শেষকৃত্য হিসেবে আয়োজন করা হয়েছিল তিন দিনের শোকসভা ও কুলখানি—সেই ফিলিস্তিনি তরুণ হামাদা আল-বান্না দীর্ঘ এক বছর পর সম্পূর্ণ জীবিত অবস্থায় ফিরে এসেছেন।

প্রায় দুই সপ্তাহ আগে ইসরায়েলি বন্দিশালা থেকে মুক্তি পান গাজার বাসিন্দা হামাদা আল-বান্না। মুক্ত হওয়ার পর নিজের জীবিত থাকার বার্তা দিতে প্রথমেই বাবার কাছে ফোন করেন তিনি। তবে ফোন পেয়ে চমকে যান বাবা। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলে ওঠেন, "আমার ছেলে তো এক বছর আগেই মারা গেছে। আমরা তার জন্য তিন দিনের শোকসভাও করেছি। তুমি কি আমার সঙ্গে নিষ্ঠুর মজা করছ?"

পরবর্তীতে আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের গাড়িতে করে যখন হামাদাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়, তখন দীর্ঘদিনের মৃত ভাবা সন্তানকে জীবিত অবস্থায় সশরীরে সামনে দেখে মা তাকে জড়িয়ে ধরেই সংজ্ঞাহীন হয়ে 

মন্তব্য করুন