ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক হামলায় সরাসরি সমর্থন না দেওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর আবারও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আমাদের সম্পর্ক আগের মতো নেই—এটা খুবই দুঃখজনক।’
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সমালোচনা করে স্পষ্ট জানিয়েছেন যে, যুক্তরাজ্য ‘আকাশপথে সরকার পরিবর্তনে’ বিশ্বাস করে না। তিনি ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে আক্রমণ পরিচালনার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান নেন। তবে স্টারমার জানান, উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে মিত্র দেশ ও বাহিনীকে রক্ষার জন্য প্রতিরক্ষামূলক পদক্ষেপে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে; বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে।
একটি সাক্ষাৎকারে ট্রাম্প স্টারমারের অবস্থানের সঙ্গে ফ্রান্স ও ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সমর্থনের তুলনা করে বলেন, ‘তিনি (স্টারমার) সহায়ক হননি। যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা আশা করিনি।’ সোমবার হাউস অব কমন্সে স্টারমার যুক্তরাষ্ট্রের তেহরান অভিযান এবং এর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। অতীতে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বজায় রাখার দক্ষতার জন্য প্রশংসিত হলেও, সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহে দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ