ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা এলাকায় এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন কামরুল ইসলাম কাঞ্চন নামের এক মিষ্টি ব্যবসায়ী।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার বড়গোজা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের হাতে ধরা পড়ার পর উত্তেজিত জনতার গণধোলাইয়ের শিকার হয়েছেন তিনি।
কামরুল ইসলাম কাঞ্চন সলঙ্গা বাজারের ‘এভারগ্রীন দই মিষ্টি ঘর’-এর মালিক এবং এলাকায় এনসিপি জুয়েলের বাবা হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বড়গোজা গ্রামে এক নারীর সঙ্গে অবস্থানকালে স্থানীয়দের সন্দেহ হয়। এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাঁদের আপত্তিকর অবস্থায় আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর সলঙ্গা ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এবং প্রকৃত সত্যতা যাচাই করে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে, ঘটনার প্রেক্ষিতে দ্রুতই আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে।
এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ