ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গত দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইতোমধ্যেই মার্কিন বাহিনী ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, সামনের দিনগুলোতে ইরানে অভিযানের মাত্রা ও ব্যাপ্তি আরও বাড়ানো হবে।
শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রায়ান কিলমিডকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, “ইরান যুদ্ধে মার্কিন বাহিনী যে কী পরিমাণ অগ্রগতি দেখিয়েছে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আমরা ইতোমধ্যে ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলেছি।”
তিনি আরও যোগ করেন, “শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের কারখানাগুলোও একের পর এক ধ্বংস করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা তাদের এত বেশি আঘাত করেছি, যতটা এখনো পর্যন্ত কেউ করেনি।”
সাক্ষাৎকারে যুদ্ধ কতদিন চলতে পারে— এ প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছে সেনা, সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের কোনো অভাব নেই। ফক্স নিউজকে ট্রাম্প আরও বলেন, “আমরা ইরানের ক্ষমতাসীনদের এমনভাবে বিধ্বস্ত করেছি যে, এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে তাদের বছরের পর বছর লেগে যাবে। এমনও হতে পারে যে তাদের আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, কারণ সামনের দিনগুলোতে অভিযানের তীব্রতা এবং ব্যাপ্তি উভয়ই বাড়বে।”
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ