‘দৃশ্যম ৩’-এর চূড়ান্ত পোস্টার প্রকাশ: ২ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি
অনলাইন ডেস্ক: বিজয় সালগাঁওকর ও তাঁর পরিবারকে ঘিরে তৈরি হওয়া ভারতীয় হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম সফল থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’-এর চূড়ান্ত অধ্যায় নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন বলিউড সুপারস্টার অজয় দেবগন। আগামী ২ অক্টোবর সারা বিশ্বের সিনেমা হলে একযোগে মুক্তি পেতে যাচ্ছে ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’।
সোমবার (২৪ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার প্রথম লুক ও পোস্টার শেয়ার করে ছবিটির অফিশিয়াল মুক্তির তারিখ নিশ্চিত করেছেন অভিনেতা অজয় দেবগন। প্রকাশিত নতুন পোস্টারে রহস্যের আবহ তৈরি করে লেখা রয়েছে—‘সত্যসহ সবকিছুর আগে পরিবার’।
পরিচালক অভিষেক পাঠকের পরিচালনায় বিজয় সালগাঁওকরের সেই আইকনিক চরিত্রে যথারীতি অভিনয় করছেন অজয় দেবগন। এর পাশাপাশি পূর্বের দুই পর্বের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে পর্দায় ফিরছেন টাবু, শ্রেয়া সরণ ও রজত কাপুর। তবে এবারের শেষ পর্বে বাড়তি চমক হিসেবে যুক্ত হচ্ছেন শক্তিশালী দুই অভিনেতা প্রকাশ রাজ এবং জয়দীপ আহলাওয়াত।
বলিউডের হালনাগাদ খবর, সিনেমা ও বিনোদন বিশ্বের ট্রেন্ডিং আপডেট পড়তে ভিজিট করতে পারেন
উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’ বিশ্বজুড়ে প্রায় ১১০ কোটি রুপি আয় করেছিল। পরবর্তীতে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ বক্স অফিসে ঝড় তুলে প্রায় ৩৪২ কোটি রুপি আয় করে সব রেকর্ড ভেঙে দেয়। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি ‘দৃশ্যম ৩’-এর মাধ্যমে বিজয়ের কাহিনির ইতি টানলেও মূল মালয়ালম ফ্র্যাঞ্চাইজিতে মোহনলালকে নিয়ে চতুর্থ পর্ব তৈরির প্রস্তুতি নিচ্ছেন প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর।
|