বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ইউরোপীয় ব্র্যান্ড এলপিপি
অনলাইন ডেস্ক: ইউরোপীয় রিটেইল খাতের অন্যতম শীর্ষ বৈশ্বিক প্রতিষ্ঠান ‘এলপিপি’ (LPP) বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের প্রতি তাদের সুদৃঢ় ও দীর্ঘমেয়াদি বাণিজ্যিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সাময়িক আর্থিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দেশের তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধিতে বড় অংশীদার হিসেবে নিজেদের সোর্সিং ও বিনিয়োগ ধরে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে পোল্যান্ডভিত্তিক এই রিটেইল জায়ান্ট।
সোমবার (২৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে বাংলাদেশ থেকে পোশাক ক্রয়ের ক্ষেত্রে বিশ্বের অষ্টম বৃহত্তম ক্রেতা প্রতিষ্ঠান এলপিপি। বছরে প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের পোশাক বাংলাদেশ থেকে সোর্সিং করার পাশাপাশি ৩৫০টিরও বেশি স্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে তারা, যা লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি অবদান রাখছে।
সম্প্রতি এফইএস-সংক্রান্ত ইস্যুতে প্রতিষ্ঠানের প্রায় ৩৬.৫ বিলিয়ন টাকা (১.১ বিলিয়ন পোলিশ জ্লোটি) আটকে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়লেও এলপিপি স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের প্রতিকূলতা বাংলাদেশের সঙ্গে তাদের দীর্ঘদিনের সোর্সিং অংশীদারিত্বকে প্রভাবিত করবে না। নিজেদের সব বাণিজ্যিক দায়ভার স্বচ্ছতার সঙ্গে পরিশোধ করা এবং সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে তারা সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
তৈরি পোশাক শিল্প, রপ্তানি বাণিজ্য ও বৈশ্বিক অর্থনৈতিক বাজারের সর্বশেষ তথ্য পেতে দেখতে পারেন
এলপিপি কর্তৃপক্ষের ভাষ্যমতে, বাংলাদেশ তাদের বৈশ্বিক সাপ্লাই চেইনের মূল ভিত্তি। আগামীতেও স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও শিল্পসংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের অর্থনীতি ও বিশ্বমানের পোশাক শিল্পব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
|