দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা
অনলাইন ডেস্ক: দেশের বাজারে সোনার দাম আরেক দফা বৃদ্ধির পর আজ সোমবারও নতুন চড়া দামেই বিক্রি হচ্ছে মহামূল্যবান এই ধাতু। গত বৃহস্পতিবার (৭ মে) থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী বিভিন্ন মানের সোনার ভরি প্রতি দাম হলো২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।২১ ক্যারেট ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা।১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা।সনাতন পদ্ধতি ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
উল্লেখ্য, গত বুধবার সোনার দাম এক দফা বাড়ানোর পর বৃহস্পতিবার আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়। গত বুধবার ২২ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। পর পর দুই দফা দাম বাড়ার পর সোমবার পর্যন্ত বাজারে আর নতুন কোনো সমন্বয় আসেনি। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও স্থানীয় বাজারে চাহিদার প্রেক্ষিতে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জান্নাত/সকালবেলা
|