আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে সোনার দাম আবারও আকাশচুম্বী। গত বৃহস্পতিবার (৭ মে) থেকে কার্যকর হওয়া নতুন মূল্য অনুযায়ী আজ রবিবারও (১০ মে) চড়া দামে বিক্রি হচ্ছে সোনা। সবশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধির ফলে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। আজকের সোনার বাজারদর:
২২ ক্যারেট: ২,৪৪,৭১১ টাকা (প্রতি ভরি) ২১ ক্যারেট: ২,৩৩,৫৭২ টাকা (প্রতি ভরি) ১৮ ক্যারেট: ২,০০,২১৩ টাকা (প্রতি ভরি) সনাতন পদ্ধতি: ১,৬৩,০৬৩ টাকা (প্রতি ভরি)
উল্লেখ্য, গত বুধবারও সোনার দাম এক দফা বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। পর পর দুই দফায় দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। আজ সারা দেশে জুয়েলারি দোকানগুলোতে নতুন এই নির্ধারিত দামেই সোনা কেনাবেচা চলছে।
জান্নাত/সকালবেলা
|