চীন সফরে যাচ্ছেন দেওয়ান মোর্শেদ আলী
শাহাগীর মৃধা, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাংলাদেশ ও চীনের মধ্যে ট্যুরিজম, ট্রাভেল এবং উন্নত চিকিৎসা সেবা (মেডিকেল ট্যুরিজম) খাতের সম্প্রসারণ ও নতুন সম্ভাবনা যাচাই করতে এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সফরে চীন যাচ্ছেন দেশের বিশিষ্ট তরুণ উদ্যোক্তা দেওয়ান মোর্শেদ আলী। তিনি আন্তর্জাতিক কনসালটেন্সি ও ট্রাভেল এজেন্সি ‘দেওয়ান হাট গ্লোবাল’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রিমিয়ার ব্যাংক পিএলসি দেওয়ান হাভেলি এজেন্ট আউটলেট (সরাইল)-এর ওনার।
আগামীকাল ১১ জুন (বৃহস্পতিবার) তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
জানা গেছে, এই সফরকালে তিনি চীনের প্রধান বাণিজ্যিক ও শিল্প নগরী গুয়াংজু, সাংহাই এবং রাজধানী বেইজিং পরিদর্শন করবেন। সফরসূচি অনুযায়ী, তিনি চীনের শীর্ষস্থানীয় ট্যুর অপারেটর, আন্তর্জাতিক ট্রাভেল ম্যানেজমেন্ট কোম্পানি এবং আধুনিক মাল্টি-স্পেশালিটি হাসপাতালের প্রতিনিধি ও চিকিৎসা বিশেষজ্ঞদের সাথে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও সেমিনারে অংশ নেবেন।
সফর প্রসঙ্গে দেওয়ান মোর্শেদ আলী বলেন, "বর্তমান সময়ে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ পর্যটন এবং উন্নত চিকিৎসা সেবার উদ্দেশ্যে বিদেশে ভ্রমণ করছেন। দেওয়ান হাট গ্লোবালের মূল লক্ষ্য হলো—বাংলাদেশি নাগরিকদের জন্য চীনের চমৎকার পর্যটন স্পটগুলো ভ্রমণের প্রক্রিয়া সহজ করা এবং একই সাথে চীনের বিশ্বমানের সাশ্রয়ী চিকিৎসা সেবা ও উন্নত প্রযুক্তির সুফল আমাদের রোগীদের কাছে পৌঁছে দেওয়া। এই সফরের মাধ্যমে আমরা চীন ও বাংলাদেশের মধ্যে ট্যুরিস্ট, ট্রাভেল এবং মেডিকেল ট্যুরিজম খাতে নতুন ও নির্ভরযোগ্য সেবার এক অনন্য দিগন্ত উন্মোচন করতে যাচ্ছি।"
তিনি আরও উল্লেখ করেন, এই সফর থেকে অর্জিত অভিজ্ঞতা ও বাণিজ্যিক চুক্তিগুলো দেওয়ান হাট গ্লোবালের মাধ্যমে দেশের নাগরিকদের জন্য আধুনিক ও বৈশ্বিক মানসম্পন্ন ওয়ান-স্টপ সেবা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। সফর শেষে আগামী ২২ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। তিনি এই আন্তর্জাতিক সফরটি সফল করতে সকলের নিকট দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন।
এআইএল/সকালবেলা
|